মাসুদ রানা রাব্বানী: ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জনগণের পরিচয় বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় জনবান্ধব সেবা পৌঁছে দিতে আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা- ২০২৬| রবিবার (১৭ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়| এতে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন|
তিনি জানান, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবাকে অটোমেশনের আওতায় আনার ফলে এখন সাধারণ মানুষ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন| তবে নতুন ডিজিটাল ব্যবস্থাগুলো সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সেবাগুলোকে আরও ব্যবহারবান্ধব করে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে| প্রেস কনফারেন্সে জানানো হয়, ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন|
উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে| রাজশাহী বিভাগের প্রতিটি জেলা ও উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হবে| মেলায় ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজাম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হবে| পাশাপাশি তাৎক্ষণিকভাবে কিছু সেবাও প্রদান করা হবে| সেবা গ্রহীতারা মেলা প্রাঙ্গণেই ই-নামজারি আবেদন জমা, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধে সহায়তা পাবেন| এ ছাড়া ভূমি সেবা সংক্রান্ত অভিযোগ ও তথ্যের জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হবে|
মেলায় ভূমি আমার ঠিকানা শীর্ষক একটি তথ্যবহুল বুকলেটও বিতরণ করা হবে, যাতে সহজ ভাষায় ভূমি সেবা সম্পর্কে ধারণা তুলে ধরা হয়েছে| প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, ভবিষ্যতে একক প্ল্যাটফর্মে ভূমি সেবা প্রদান, ডিজিটাল জরিপ ও ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদানের উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে| উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমš^য়ের মাধ্যমে একই সঙ্গে ডিজিটাল রেজিস্ট্রেশন ও ই-নামজারি সেবা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে| বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা
চালানো হচ্ছে| একই সঙ্গে সর্বস্তরের মানুষকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে| অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ) মোঃ মহিনুল হাসান| এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা| উল্লেখ্য, ভূমিসেবা মেলা উপলক্ষে ১৯ মে সকাল সাড়ে ৯টায় নগরীর বোয়ালিয়া ভূমি অফিস থেকে একটি র্যালি বের করা হবে| মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে|

