মাসুদ রানা রাব্বানী: রাজশাহীতে সারাদেশের সঙ্গে একযোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে|
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন| উদ্বোধনী অনুষ্ঠানটি রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে বড় পর্দায় প্রদর্শন করা হয়| পরে রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ| উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা|
উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, ভূমিসেবা মেলা একটি যুগান্তকারী উদ্যোগ| ভূমি ব্যবস্থাপনায় সচেতনতা ও দাপ্তরিক ¯^চ্ছতার ঘাটতি অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে| ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও জনবান্ধব করে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে| তিনি বলেন, মেলায় স্থাপিত বিভিন্ন স্টলের মাধ্যমে নাগরিকদের ভূমি সংক্রান্ত নানা প্রশ্নের সমাধান দেওয়া হবে|
এছাড়া অনলাইনে নামজারি, ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদন, মৌজা ম্যাপসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হবে| বিভাগীয় কমিশনার আরও বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেলে অনিয়ম ও দুর্নীতি কমে আসবে| সরকারের লক্ষ্য জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও অনিয়মমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা| ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম বা অন্যায়ের ঘটনা ঘটলে তা প্রশাসনের নজরে
আনার আহ্বান জানান তিনি| একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন| এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন| এর আগে নগরীর আইন মহাবিদ্যালয় এলাকা থেকে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়|
র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া ভূমি অফিসে গিয়ে শেষ হয়|

