গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দুই হাজার স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদ ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন, নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিমিটেড এর বাংলাদেশ অঞ্চলের পরিচালক মিস্টার লিশিয়ন, বাংলাদেশ অঞ্চলের মান নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মিস্টার জো চোয়াং লিয়ান প্রমুখ।

