রসিক নিম্ন বেতনভুক্ত কর্মচারিদের ঈদপণ্য এবং নতুন কুড়ি খেলোয়াড়দের মাঝে ঈদ বকশিস প্রদান

0
রসিক নিম্ন বেতনভুক্ত কর্মচারিদের ঈদপণ্য এবং নতুন কুড়ি খেলোয়াড়দের মাঝে ঈদ বকশিস প্রদান

জয়নাল আবেদীনঃ  রংপুর সিটি কর্পোরেশনের নিম্ন বেতনভুক্ত কর্মচারিদের ঈদপণ্য এবং নতুন কুড়ি চ্যম্পিয়ন খেলোয়াড়দের মাঝে ঈদ বকশিস প্রদান করেছে রংপুর সিটি প্রশাসন ।

মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত নতুন কুড়িতে বিভিন্ন ইভেন্টে রংপুর বিভাগীয় এবং জেলায় জয়ি একশত ছিয়াত্তুর জন খেলোয়াড়কে নগদ ঈদ বকশিষ তুলে দেন সিটি প্রশাসক রংপুর মহানগর বিএনপি‘র সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন । ইভেন্ট গুলোর মধ্যে ছিলো ফুটবল,ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, কারাতে ,জুডো, সাতার এবং দাবা ।

এসময় ঈদ বকশিস পেয়ে কয়েকজন প্রতিক্রিয়া জানিয়ে বলেন টাকার অংক যাই হোক পাচশ কিম্বা হাজার আমরা তাতেই বেশ খুশি ।অতীতে ঈদের আগে এভাবে ডেকে কেউ কোনদিন বকশিস কিম্বা উপহার দেয়নি । আমরা বতমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞ । আরো কৃতজ্ঞ রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন ভাইয়ের প্রতি । কারণ তিনি উদ্দ্যোগ নানিলে আমরা এটুকুকুন পেতাম না ।

এর আগে সিটি কর্পোরেশনে কর্মরত ছয়শত সত্তুর জন নিম্ন বেতনের কর্মচারিদের হাতে ঈদ পণ্য তুলে দেন প্রশাসক ডন । ঈদ পণ্যগুলোর মধ্যে রয়েছে পোলার চাল ,সেমাই, চিনি ,ডাল, তেল, গুড়া দুধ এই ছয়টি আইটেম । এসময় উপস্থিত ছিলেন সিটি প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত এবং সচিব রাকিব হাসান , হিসাব রক্ষণ কর্মকর্তা মো: হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা নাঈম ঊল হক সহ অন্যান্য কর্মকর্তা ।