নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় বজ্রপাতে রবিউল আলম(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন)গোধূলি বেলায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এসময় রবিউলের স্ত্রী আরফিনা আক্তার(৩৭) আহত হন।
স্থানীয় সুত্রে জানা যায়,ঘটনার সময় বাড়ির পাশের ক্ষেত থেকে শুকনো ভুট্টার গাছ নিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ও তার স্ত্রী।হঠাৎ তীব্র ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়ে রবিউলের শরিরে পরলে তার পিঠ ঝলসে যায়।স্থানীয়রা তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।একি ঘটনায় নিহত রবিউলের স্ত্রী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নাউতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাবু বলেন, বজ্রপাতে রবিউল নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

