শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক হাসান ফিরোজ আহম্মেদ টিংকু কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, আটক টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন খবরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে করা হয়।
থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন জানান,আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

