ঈশ্বরদী প্রতিনিধি: দেশব্যাপী একযোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটন প্লাজা ঈশ্বরদী শাখার উদ্যোগে বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. সাদিকুর রহমান। তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন স্বাস্থ্য সহকারী সোহাগ হাসান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ালটন প্লাজা ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সাঈদ। এছাড়া সহকারী ব্যবস্থাপক মো. ইমরান হোসেন এবং সিনিয়র অফিসার মোহাম্মদ আল-আমিন ক্যাম্প পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, সমাজের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

