উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস থেকে কৃষি প্রণোদনায় ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে বেলা সাড়ে এগারোটায় কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী – উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন , খায়রুল ইসলাম , আলাউদিন আল আজাদ প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ হলরুমে ইউএনওর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম নিয়ে সভা হয়।
প্রতিজন কৃষককে বেশি হারে ফলনশীল পাচ কেজি করে ধান বীজ , ডিএপি ১০ কেজি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

