কলাপাড়া জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলেকে কুপিয়ে জখম

0
কলাপাড়া জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলেকে কুপিয়ে জখম

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহন তালুকদার (৪০) নামের এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার রাত আটটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের বিছানায় কাঁদো কাঁদো কন্ঠে মোহন বলেন, প্রায় দুই বছর আগে লেমুপাড়া গ্রামের মিজানুর তালুকদারের কাছ থেকে মৌখিকভাবে ২ লাখ টাকায় প্রায় ৯০ শতাংশ জমি ক্রয় করেন তিনি। তখন তাকে বলা হয়েছিল ওই জমিগুলো মিজানুরের রেকর্ডভুক্ত এবং সে তাকে বায়না বাবদ ১ লাখ ২০ হাজার টাকা দেয়। পরে মোহন জানতে পারে তার ক্রয়কৃত জমিগুলো সরকারী খাস জমি। এ নিয়ে মোহনের সঙ্গে মিজানুরের বাকবিতন্ডা হয় এবং আদালতে মামলা করা হলেও জমিগুলো খাস প্রমানিত হয়। তারপরও মোহনকে একের পর এক নির্যাতন শুরু করে মিজানুর। বেশ কয়েকবার তাকে মারধর করা হয় এবং মোহনকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিধিনিদের দ্বারে দ্বারে ঘুরেও সমাধান পায়নি মোহন। বুধবার আটটার দিকে মোহন পার্শ্ববর্তী খালে জাল ফেলে বাড়ির দিকে রওয়ানা দেয়। এসময় সে বাড়ির প্রবেশদ্বারে পৌছলে দেশীয় অস্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় মিজানুর তালুকদার, রাসেল মাতুব্বর, সজিব তালুকদার, করিম মাতুবব্বর ও মিজানুর হাওলাদার। এতে তার মাথায় গুরুতর জখম হলে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মোহনের ছোট ভাই সুজন বলেন, এর আগে মিজানুর তালুকদার আমার ভাইকে কয়েকবার মারধর করে। এরপরও অনেক হুমকি ধামকি দিয়েছে। রাতে বাড়ির সামনে ভাইকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরে ঘরে ঢুকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়। এখন আমাকেও হুমকি-ধামকি দিচ্ছে। তারা নাকি আমাকেও মারবে। আমি আমার ভাইয়ের উপর হামলার ন্যায় বিচারের দাবি জানাচ্ছি এবং জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করে দেয়ার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর তালুকাদার বলেন, গতকাল আমি আদলতের কাজে পটুয়াখালী ছিলাম, তবে মোহন আমার কিছু জমি দখল করে রাখেছ সে বিষয়ে আমাদের ঝামেলা চলছে। রাত ৯ টার দিকে বাড়ি পৌঁছেছি। মোহনে সাথে আমার কোন মারা মারির ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

কলাপাড়া থানার ওসি মে নজরুল ইসলাম বলেন এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।