মৌলভীবাজারে পানিবন্দী মানুষের পাশে খাবার নিয়ে বিএমপির নেতা মনোয়ার আহমেদ রহমান

0
মৌলভীবাজারে পানিবন্দী মানুষের পাশে খাবার নিয়ে বিএমপির নেতা মনোয়ার আহমেদ রহমান

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে মৌলভীবাজার পৌরসভার বন্যাদুর্গত ও পানিবন্দী অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তিনি। তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভার ১ ও ৬ নম্বর ওয়ার্ডের মনু নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দী পরিবারের হাতে রান্না করা ভাত, ডাল ও মোরগের মাংস পৌঁছে দেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত হন নেতাকর্মীরা। খাদ্যসামগ্রী বিতরণকালে মনোয়ার আহমেদ রহমান বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক সংকটে দল-মত নির্বিশেষে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। মানুষের এই দুঃসময়ে যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করছি।”

তিনি আরও জানান, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমানের নির্দেশনায় এ ত্রাণ ও খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিএনপির এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জারাদিশ খান, পৌর বিএনপি নেতা মো. কমরু মিয়া, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহিন খান লিটু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মফিজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুলেমান মিয়া, ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, আফছর আহমেদ, ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মজিদ আহমদ, ফুয়াদ আহমদ, জামিল আহমেদ, আল-আমিন, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোবিন্দ সরকার, কেশব ধর, কানন দাশ, রাজন পাল, আলম মিয়া, কাদির মিয়া, জহির ইসলাম, পৌর ছাত্রদল নেতা মুন্না মিয়া এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিপাত ও মনু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পৌরসভার ১ ও ৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে বহু পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে এবং অনেকের ঘরে রান্না করারও সুযোগ নেই। এমন পরিস্থিতিতে মনোয়ার আহমেদ রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়ায় বন্যার্ত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, দুর্যোগের সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অত্যন্ত সহায়ক। তারা আশা প্রকাশ করেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। মোঃ জালাল উদ্দিন