রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক

0
রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক

রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহী মহানগরীর নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে ক্যামেরাগুলো তুলে দেন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও স্মার্ট নগর গড়ে তুলতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে সিটি করপোরেশন কাজ করছে। ভবিষ্যতেও আরএমপিকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। আরএমপি কমিশনার বলেন, নতুন এসব সিসি ক্যামেরা অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রাসিক ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে ক্যামেরাগুলো স্থাপন করা হবে।