চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

0
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ) বিকেলে ভোলাহাট উপজেলার ৪ নম্বর জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে, মোঃ কায়সার (৩) এবং একই এলাকার মো. সানাউল্লাহর ছেলে মো. নূর হোসেন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য খনন করা পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে পানিতে দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে শিশু দুটিকে বের করা হলেও তারা ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।