কলাপাড়া প্রতিনিধিঃ দেশের দক্ষিনপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন স্থানে গত তিনদিন ধরে থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবি মানুষ।
এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ সমুদ্র তটে আছড়ে পড়ছে। উকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কক্সবাজার ও চট্রগ্রামসহ দেশের ১৩ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গাজী ফিসের সত্বাধিকারী মো মজনু গাজী বলেন, বারবার আবহাওয়া পরিবর্তনের কারনে মৎস্য ব্যবসায়ীরা শেষ,আল্লাহ জানে আমাদের কপালে কি আছে।সমুদ্রে থাকা মাছের ট্রলারগুলোকে সতর্কতার সহিত মাছ ধরতে বলা হয়েছে।

