জয়নাল আবেদীন: রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত এক রিকশাচালকের মরদেহ শুক্রবার রাতে উদ্ধার হয়েছে। নিহতের নাম মোখলেছুর রহমান তিনি ওই উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান রাতের অন্ধকারে এলাকার বট গাছের নিচে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।এরপর পুলিশ রাত পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, রিকশা ছিনিয়ে নিতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।শনিবার দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর এ প্রতিনিধিকে বলেছেন উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকার মোখলেছুর রহমান শুক্রবার বিকেলে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। সংঘবদ্ধ দুর্বৃত্তরা রিকশাটি ছিনিয়ে নিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে তাকে হত্যা করে রিকশা নিয়ে যায়।পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আমরা তদন্ত শুরু করেছি।
ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।ওসি জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

