কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম পশ্চিম ভিটি পাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোঃ জালাল উদ্দিনের দুই গরু আগুনে পুড়ে মৃত্যুবরণ করে এবং দুই গরু আহত হয।
সেই সাথে রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণভাবে ভশ্মিভূত হয় এবং বসতঘ রের অর্ধাংশ আগুনে পড়ে যায়। ১৫ই সেপ্টেম্বর দিবাগত রাত ১ঃ০০ টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া এলাকায় কৃষক জালাল উদ্দিনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে জালাল উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা, পাশের গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও ঘর দরজা পোড়ার শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙ্গে যায়। তাদের চিৎকার ও চেঁচামেচি শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনার স্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় গোয়ালঘর থেকে দগ্ধ অবস্থায় দুটি গরু উদ্ধার করা হয়।
কৃষক মোঃ জালাল উদ্দিন বলেন, গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন গোয়াল ঘর ও বসত ঘরে ছড়িয়ে পড়ে, এতে আমার দুটি গরু আগুনের দগ্ধ হয়ে মারা যায় এবং অপর দুটি গরু ও আগুনের দগ্ধ হয়। সেই সাথে আমার গোয়ালঘর, রান্নাঘর সম্পূর্ণভাবে ভস্মিভূত হয় এবং বসতঘরের প্রায় অর্ধাংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বনগ্রাম ইউনিয়ন পরিষদের ভিটিপাড়া ওয়ার্ডের সদস্য শামসুল আলম গোলাপ জানান, জালাল উদ্দিনের বাড়িতে আগুনে দুইটি ঘর, দুইটি গরু সম্পূর্ণভাবে পুড়ে দগ্ধ হয়েছে এবং আরো দুটি গরু আগুনে পুড়ে ভীষণভাবে দগ্ধ হয়েছে।
আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে অফিসের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও কাউকেও পাওয়া যায়নি বলে ও তিনি জানান।

