জয়নাল আবেদীন্: আর্তমানবতার সেবা সংগঠন রংপুর লায়ন্স ক্লাব দখল নিয়ে দুটি পক্ষ কার্যালয়ে পাল্টাপাল্টি তালা লাগিয়েছে। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায় বর্তমান কমিটির প্রেসিডেন্ট মনজিল মুরাদ লাভলু লায়ন্স ক্লাবের অক্টোবর মাসের সেবা পক্ষ পালন কর্মসুচির অংশ হিসেবে শনিবার নগরীর ধর্মদাস এলাকার একটি দৃষ্টি প্রতিবন্ধ্বী মাদ্রাসায় যান। এরই সুযোগে আরেক গ্রুপ আবিদ আহমেদ রুমি৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে নিরাপত্তাকর্মীকে স্কুলের মেইন গেইট খুলতে চোপ প্রয়োগ করে।
এসময় নিরাপত্তা কমীরা বিদ্যালয়ের ভিতরে লায়ন্স ক্লাব ঘরটি সহ স্কুল বন্ধ খোলা যাবেনা জানিয়ে দেয়। এরপর তারা গেইট টপকিয়ে স্কুলে প্রবেশ করে তিন নিরাপত্তা কর্মীকে মারধর করে এবং চেয়ার ভাংচুর করে । এরপর তারা লায়ন্স ক্লাবঘরের তালা ভেংগে ক্লাব ঘরে অবস্থান নেয় এবং সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ছবি তুলে নিজেদের তালা লাগিয়ে চলে যান। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।এ সময় নিরাপত্তাকর্মী পলাশ, আশরাফুল ও গোলাম রব্বানীকে মারধর এবং চেয়ার ভাঙচুর করার খবর পাওয়ার পর মনজিল মুরাদ লাভলু ও আহসানুল হাবিব মিলনের নেতৃত্বাধীন কমিটির লোকজন আবার ঘটনাস্থলে গিয়ে অপর পক্ষের তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে দেন।আহত নিরাপত্তাকর্মী পলাশ চন্দ্র দাস জানান, ‘আমরা তখন গেটের ভিতরে ছিলাম। কে বা কারা বলতেছে গেটটা খোলো। আমরা বলছি আজকে বন্ধের দিন, গেট খোলা যাবে না, গেট বন্ধ আছে। ওরা কয় গেট খোলো। আমরা গেট খুলি নাই। গেটের ওপর দিয়া ঝাঁপ দিয়ে আসে। প্রথমে আমাকে মারে। পরে অপর কর্মী আশরাফুল ইসলামের হাতে আঘাত করে চাবি নেয়। এ সময় তারা আমার ইনচার্জ রব্বানীকেও মারধর করে। পরে তারা ক্লাবের তালা খুলে সেখানে বসে। ওরা ৪০/৫০ জন এসেছিল।
বিষয়টি আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি।’এক পক্ষের সভাপতি মনজিল মুরাদ লাভলু বলেন, ‘আবিদ আহমেদ রুমি ও আখলাকুর রহমান তারেক লায়ন্স ক্লাবের ওয়েবসাইটের পাসওয়ার্ড হ্যাক করে আমাদের ছবি ওয়েব থেকে তুলে নিজেদের ছবি দেয় এবং একটি কথিত কমিটি করে। যার মধ্যে রুমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলার আসামি। বিষয়টি নিয়ে আমরা সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছি। কিন্তু তারা বহিরাগত সন্ত্রাসী নিয়ে স্কুলের সিকিউরিটি গার্ডদের ওপর হামলা করে অফিসের তালা ভেঙে প্রবেশ করে ফটোসেশন করে পালিয়ে গেছে।
’তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা এসে ওই তালা ভেঙে আবারও তালা লাগিয়ে দিয়েছি এবং জরুরি বৈঠক করেছি।’লাভলু আরও বলেন, ‘আমাদের কমিটি বৈধ। তারা আইনগতভাবে মোকাবিলা না করে রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসী কায়দায় আন্তর্জাতিক একটি সংগঠন দখল করতে চাইছে।’অপর পক্ষের সভাপতি আবিদ আহমেদ রুমি বলেন, ‘মনজিল মুরাদ লাভলু ও আহসান হাবিব মিলন অবৈধ কমিটি। একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের পাসওয়ার্ড কখনও হ্যাক হয় না। তারা সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক ছত্রছায়ায় এই প্রতিষ্ঠানটি দখলে রেখে দুর্নীতি ও লুটপাটে মেতে উঠেছে।’তিনি আরও বলেন, ‘তৎকালীন সময় থেকে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত তারা পিটায় আসতেছে এবং বিভিন্নভাবে হয়রানি করে আসতেছে।
প্রশাসনিকভাবেও আমাদেরকে হয়রানি করে আসতেছে। আমরা এই হয়রানির অবসান চাই।’

