৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
গৌরীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, গৌরীপুরের আয়োজনে বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।

সভায় মতামত ও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউছার জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, একাডেমিক সুপারভাইজার কমল রায়, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা এবং মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের গুরুত্ব পর্যালোচনা ও সচেতনা বৃদ্ধির

লক্ষ্যে চিত্রাঙ্গন প্রতিযোগীতা,আলোচনা সভা করার কর্মসুচী গ্রহনের সংশ্লিষ্ট সকলকে অবগত করা সিন্ধান্ত নেয়া নেয়া হয়।