জয়নাল আবেদীন: রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর রাতে নগরীর পর্যটন মোটেল সংলগ্ন লুমিনাস ক্যাডেট কোচিংয়ের একটি বাসে আগুন দেয়ার ঘটনাটি ঘটে। এতে ভষ্মিভূত হয়ে যায় বাসটি। এনিয়ে কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, পর্যটন মোটেলের বিপরীত পাশের্^ শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটি (রংপুর মেট্রো-জ-১১-০০০১) প্রতিদিনের মত প্রতিষ্ঠান সংলগ্ন সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। বুধবার ভোর ৪টার দিকে দূর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে মুর্হুতেই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘটনাস্থলের পাশে অবস্থিত সিদ্দিকীয়া বিশ^ ইসলাম মিশনের শিক্ষার্থীরা আগুন লাগার বিষয়টি টের পান। এ সময় মাদ্রাসার শিক্ষক এনামুল কবির কোচিং সেন্টারের মালিককে ফোন করে অগ্নিকান্ডের বিষয়টি অবগত করেন। এদিকে ঘটনাস্থলের পাশের টাটা শো-রুমে থাকা লোকজন অগ্নিকান্ডের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভান ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু ততক্ষনে পুরো বাসটি ভষ্মিভূত হয়ে যায়।
এদিকে বাসে আগুন দেয়ার ঘটনায় জনমনে আতংঙ্ক তৈরী হয়েছে। স্থানীয়রা প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পরিচালক নাহিদুজ্জামান ইকবাল মাছুম বলেন, আমি ছোট পরিসরে কোচিং সেন্টার চালাই। ২৮ সিটের এ বাসটি আমি ডাউনপেমেন্টে কিনে ধীরে ধীরে টাকা পরিশোধ করেছিলাম। বাসটি পুড়ে যাওয়ায় আমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছি। আমি চাই অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনাসহ বাসের ক্ষতিপূরণ দেয়া হোক।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সরেজমিনে তদন্ত করছে। আগুন দেয়ার পেছনে কারা জড়িত থাকতে পারে তা অনুসন্ধান করা হচ্ছে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এ বিষয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করছে।

