নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই নেতা নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই নেতা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার গণমাধ্যমকে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী কর্মসূচির অংশ হিসেবে কালিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলার শিকার হয়।
হামলার বিষয়ে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের বহরে অতর্কিত হামলা চালিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে। পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।