জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরীপুর প্রতিনিধিঃ ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। সভাটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডাঃ দেবাশিস পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজা সুলতানা, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি আলিম উদ্দিন এবং এগ্রোভেট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন।

এ ছাড়া অনুষ্ঠানে ইন্টার্নি শিক্ষার্থী শাহদুল্লাহ সাদি, খামারি ও উদ্যোক্তা আবু হেনা মুহামিনুলসহ প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।