সিংগাইরে প্রতারক চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৬

0
সিংগাইরে প্রতারক চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার-৬

মুহ.মিজানুর রহমান বাদলঃ মানিকগঞ্জের সিংগাইরে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্য,ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিংগাইর থানার ওসি মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতারক চক্রের সদস্যরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার পশ্চিম নওখন্ডা গ্রামের মৃত. আলাউদ্দিনের ছেলে বিল্লাল (৩৮), মোসলেম খানের ছেলে রিপন খান (৪০), বাগেরহাট জেলার শরনখোলা থানার মধ্য খোন্তাকাটা গ্রামের আহমেদ গাজীর ছেলে আবজাল গাজী(৪১), অন্য আসামীরা হলেন,সিংগাইর উপজেলার রায়দক্ষিন পূর্বপাড়া গ্রামের সফি মোল্লার ছেলে আনোয়ার (৪৫), গাজিন্দা গ্রামের আয়ূব আলীর ছেলে আবুল কালাম(৩৬) ও রসুলপুর গ্রামের মৃত.ছালামের ছেলে জাহাঙ্গীর (৩৫)।

পুলিশ জানায়, উপজেলার চর লক্ষীপুর গ্রামের আনোয়ার হোসেনকে প্রতারকচক্র বিভিন্ন সময় ফোন করে স্বর্নের কয়েনের লোভ দেখায়। তারই ধারাবাহিকতায় বুধবার উপজেলার দক্ষিণ ধল্লা এলাকার হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফোর্ডনগর সংযোগ রাস্তার মোড়ে খান ফুড রেস্টুরেন্টের সামনে  প্রতারক চক্র ভিকটিমকে ডেকে নেন। এ সময় তারা একটি স্বর্ণের কয়েন সেম্পল হিসেবে বের করে দেখায়। পরে ৩টি ব্যাগে এক হাজার পিচ খাটি স্বর্ণের কয়েন দিয়ে প্রতারক চক্র  টাকা চায়।  কয়েন হাতে নেওয়ার পর প্রতারকদের টাকা দেওয়ার এক মূহুর্তে  সন্দেহ হলে ভিকটিম  আশেপাশে থাকা লোকজন ডেকে আনেন। এ সময় উপস্থিত লোকজন কয়েনগুলি দেখে পিতলের কয়েন হিসেবে  সনাক্ত করলে স্থানীয়রা তাদের  আটক করে পুলিশ খবর দেয়। পরে থানা পুলিশ তাদের ঘটনাস্থলে গিয়ে  আটক করে।

এ ছাড়াও বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে ২ জন ওয়ারেন্ট ভুক্ত ও ১জন নিয়মিত মামলার আসামী আটক করেন পুলিশ।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান,আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।