বাংলাদেশ প্রতিবেদকঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন। এসব মিছিল থেকে পুলিশ ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে ।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম জানান, আজ (বুধবার) রাজধানীল বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে। আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করেছে ডিএমপি পুলিশ।
এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। তাদের আইনের আওতায় আনা হয়েছে।

