কেশবপুরে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি

0
কেশবপুরে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি

কেশবপুর প্রতিনিধি: যশোর–চুকনগর সড়কের ২৩ মাইল বাজারসংলগ্ন জোড়া পুকুরপাড় এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। স্থানীয় মো. সিরাজুল ইসলাম সরদারের বাড়িতে পেছনের দরজার তালা ভেঙে চোরের দল প্রবেশ করে। এ সময় ঘরে কেউ না থাকায় নগদ ১ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, শাড়ি, মেয়েদের পোশাক, কম্বলসহ আনুমানিক তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সিরাজুল ইসলাম ধান সিদ্ধ করে পাশের ফুটবল মাঠে রোদে শুকাচ্ছিলেন। বাড়িটি রাস্তার পাশে হওয়ায় চোরেরা সহজেই সুযোগ নেয় বলে তাদের ধারণা। আশেপাশে লোকজন থাকা সত্ত্বেও কেউ চুরির শব্দ টের পায়নি।

এ বিষয়ে কেশবপুর থানার ওসি মোঃ: আনেয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।