পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ও ভূমিদস্যু খ্যাত মো.ফয়সাল পঞ্চায়েত (৪৫)–কে গ্রেপ্তার করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১১টার দিকে পটুয়াখালী ডিসি অফিসের ক্যান্টিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ফয়সাল পঞ্চায়েত দীর্ঘদিন ধরে এলাকায় একজন কুখ্যাত ভূমিদস্যু হিসেবে পরিচিত। গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে স্থানীয় বিএনপির কয়েক নেতার আশ্রয়ে এলাকায় পুনরায় সক্রিয় হন। অভিযোগ রয়েছে—ওসব বিএনপি নেতাদের হয়ে বিভিন্ন চরের কৃষকদের নামে বন্দোবস্তকৃত জমি জবরদখল করে একরপ্রতি ২০–২৫ হাজার টাকায় বিক্রি করতেন তিনি।

