মহেশপুরে ৫৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

0
মহেশপুরে ৫৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

শনিবার ১১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ ও ১১ জানুয়ারি পৃথক সময়ে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মেদিনীপুর, উথলী, বাঘাডাংগা ও জীবননগর বিওপি এলাকায় পরিচালিত এসব অভিযানে কোনো আসামি আটক না হলেও উদ্ধার করা হয় ৮০ বোতল ভারতীয় মদ, ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ২০৫ বোতল ভারতীয় মাদক সিরাপ (উইন সেরেক্স ও ফেয়ারডিল)।

সীমান্ত পিলারের নিকটবর্তী আম ও কলা বাগান এবং গ্রামীণ সড়কের পাশ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা