কেশবপুরে গরু চোর আল আমিন গ্রেফতার

0
কেশবপুরে গরু চুরির প্রধান আসামি আল আমিন গ্রেফতার

কেশবপুর প্রতিনিধিঃ  যশোরের কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গরু চুরি মামলার প্রধান আসামি আল আমিনকে (২২) গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মাগুরা জেলার শালিখা থানার খাটোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল আমিন কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় কেশবপুর থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার বিকেলে মাগুরা জেলার শালিখা এলাকায় অভিযান চালায়। এসময় খাটোর গ্রাম থেকে গরু চুরির ঘটনার মূল হোতা আল আমিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

কেশবপুর থানা পুলিশ জানায়, গরু চুরির ঘটনায় থানায় মামলা হওয়ার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।