ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

0
ভূঞাপুরে গ্রেফতারকৃত ৪ ডাকাত দলের সদস্য।

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘাটান্দি নতুন পাড়া এলাকায় নজরুলের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:- উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, কালিহাতি উপজেলার শামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মাসুদ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ভূঞাপর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ঘাটান্দি নতুনপাড়া মো. নজরুল ইসলামের বাড়ীর নিচতলায় ডাকাতরা ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৫ -৭ টি ডাকাতি, ও চুরির মামলা রয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ঘরের তালা গ্রীল কাটার জন্য ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি এবং ডাকাতি করার জন্য সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হবে।