উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৌখিক নির্দেশে পীরগাছায় নিলাম ছাড়াই সরকারি গাছ বিক্রি করলেন সিএসসিপি

0
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৌখিক নির্দেশে পীরগাছায় নিলাম ছাড়াই সরকারি গাছ বিক্রি করলেন সিএসসিপি

পীরগাছা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছা উপজেলায় কমিউনিটি ক্লিনিকের একটি শিল কড়াই গাছ সংশ্লিস্ট কর্তৃপক্ষের লিখিত পূর্বানুমতি ও নিলাম ছাড়াই মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি করে দিলেন হেলথ প্রোপাইটার আব্দুল জলিল|

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমানের মৌখিক নির্দেশে গত রবিবার গাছটি কেটে বিক্রি করা হয়| সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বালাটারী কমিউনিটি ক্লিনিকের ক্যাম্পাসের ভিতরে প্রায় অর্ধশতাব্দী বয়সের ৩৫/৪০ ফুট লম্বা একটি শিলকড়াই গাছ| ক্লিনিকের দরজা সংলগ্ন সু-বিশাল গাছটি পূর্বানুমতি ও নিলাম ছাড়াই বিক্রি করে প্রায় অর্ধলক্ষ টাকা হাতিয়ে নিলেন দায়িত্বরত কমিউনিটি হেলথ প্রোপাইটার আব্দুল জলিল| স্থানীয়রা বলেন, আব্দুল জলিল এই ক্লিনিকে যোগদানের পর হইতে কর্তৃপক্ষকে ম্যানেজ করে নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত আগমন করেন| শুধু তাই নয় তিনি সেবাগ্রহীতাদের সাথে অসদআচরণ করেন|

ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির নিয়মিত ˆবঠকের কথা থাকলেও তিনি কখনোই ˆবঠক করেন না বলে নিশ্চিত করেন একাধিক সদস্য| এমনকি দাতা সদস্য হোসেন সিদ্দিকী আক্ষেপ করে গণমাধ্যমকে জানান, আমাকে ক্লিনিকের মাসিক অথবা তিন মাসিক ˆবঠকে আমন্ত্রণ জানানো হয় না কোন রেজুলেশন বহিতে স্বাক্ষর নেওয়া হয় না| ক্লিনিকের দাতা এবং নিকটতম প্রতিবেশী হওয়ার পরেও আমি নিজেও জানিনা কমিউনিটি হেলথ প্রোপাইটার আব্দুল জলিল কখন আসেন এবং যান| তিনি আরো বলেন, গাছ বিক্রির বিষয়ে আমি একাধিকবার তাকে বলেছি বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করতে| কিন্তু তিনি নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিলাম ছাড়াই বিক্রি করেছেন|

কমিউনিটি হেল&ধসঢ়;থ প্রোপাইটার আব্দুল জলিল গণমাধ্যমকে জানান, আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের মৌখিক নির্দেশক্রমে ২৪ হাজার টাকায় গাছ বিক্রি করেছি| স্থানীয়রা জানান ৬০ হাজার টাকায় গাছটি বিক্রি করা হয়েছে| স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, আমাকে গাছের বিষয়ে অবগত করা হয়েছে, আমি ক্লিনিক ব্যাবস্থাপনার স্থানীয় কমিটির মাধ্যমে গাছ বিক্রি করার নির্দেশ দিয়েছি| উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তারেখ হাসান তাহসিন বলেন, আমার জানামতে নিলাম ছাড়া সরকারি গাছ বিক্রি করার সুযোগ নেই|

রংপুর জেলার সিভিল সার্জন ডা : শাহীন সুলতানা বলেন, গাছ বিক্রি করার কোন সুযোগ নেই| বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে গাছ বিক্রি করতে হবে| কেউ নিয়মের ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|