রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনে ও রাতে নগরীর পবা থানার সারাংপুর এলাকা, দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন এলাকা, রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকা ও মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর মতিহার থানার ললিতাহার গ্রামের সাদেক আলীর ছেলে মোঃ মিঠুন, দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে সঞ্জু বিশ্বাস, একই এলাকার ইষ্টিফান বিশ্বাসের ছেলে পূর্ণ ফিলিপ বিশ্বাস, রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে মোঃ শাওন ও মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মিন্টু হোসেন।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গ্রেফতারকৃত মিঠুন, সঞ্জু ও ফিলিপের কাছ থেকে ১ কেজি ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া শাওন ও মিন্টুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, সঞ্জুর বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা এবং শাওনের বিরুদ্ধে দুটি মাদক মামলা ছাড়াও রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পেনাল কোড আইনের একটি মামলা বিচারাধীন রয়েছে।

