রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩

0
রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ| শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে মতিহার থানা, চন্দ্রিমা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করা করে|

এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়| গ্রেফতারকৃতরা হলো: মো. ইদুল (২২), সে নগরীর মতিহার থানার চর সাতবাড়ীয়া এলাকার বাসিন্দা, মোঃ রাসেল (২৬), সে নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী (বৌ বাজার) এলাকার বাসিন্দা ও মোঃ ইমাম হোসেন (৩৩), সে বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়া এলাকার বাসিন্দা বর্তমানে মতিহার থানার তালাইমারী এলাকায় বসবাস করে| রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান|

তিনি জানান, গ্রেফতার ইমাম হোসেনের বিরুদ্ধে মতিহার থানায় পূর্বে দায়ের করা দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে| রবিবার সকালে তাাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে|