রংপুর মেট্রোপলিটন পুলিশ গত ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৭ জনকে গ্রেফতার করেছে

0
রংপুর মেট্রোপলিটন পুলিশ গত ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৭ জনকে গ্রেফতার করেছে

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশ গত ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে। এদেও মধ্যে মাদক, অনলাইন জুয়া, প্রতারণা, মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনা এবং নিবিড় তত্ত্বাবধানে মহানগরজুড়ে পরিচালিত টানা ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ৩৭ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মেট্রোপলিটন পুলিশ । আরপিএমপি ডিবি পুলিশের পৃথক অভিযানে মোট ১১ জন গ্রেফতার হয়। মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ৫ জন ৩০ পিস ইয়াবাসহ ২ জন, জুয়া খেলার অভিযোগে ৫ জন পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১৩ জন গ্রেফতার হয় ইয়াবাসহ ২ জন মাদক কারবারি। সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ জন এজাহারভুক্ত আসামি। – মামলার ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ জন আসামি।

পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১৩ জন গ্রেফতার হয়। এর মধ্যে: গাঁজা সেবনের অভিযোগে ৩ জন ইয়াবাসহ ২ জন মাদক কারবারি। সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ জন এজাহারভুক্ত আসামি। – মামলার ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ জন আসামি। তাজহাট থানা তাজহাট থানা পুলিশের অভিযানে মোট ৭ জন গ্রেফতার হয়। মাহিগঞ্জ থানা: মাহিগঞ্জ থানা পুলিশের অভিযানে মোট ০৪ জন গ্রেফতার হয়। এর মধ্যে: – এইচবিসি (ঐইঈ) এনজিওর গ্রাহকদের প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাৎ মামলায় ২ জন। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় বলেছেন, মাদক, জুয়া, প্রতারণা, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে আরপিএমপির চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মহানগরবাসীর জানমাল রক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।