রাজশাহীতে ৬ জন মাদক সেবির দণ্ড

0
রাজশাহীতে ৬ জন মাদক সেবির দণ্ড

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। ।

তারা হলেন রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের আব্দুল্লাহ (৩৫), চন্দ্রিমা থানার ঘোড়ামারা গ্রামের শাহীন (৩৬), শিরোইল কলোনির জুবায়ের হোসেন শিমুল (২৫), রাজপাড়ার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা এলাকার মো. খোকন এবং তেরখাদিয়া মধ্যপাড়ার আলী খান।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

এদিকে শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মোঃ আলামিন হোসেনকে আটক করা হয়। তিনি চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম বাররাস্তার মোড় এলাকার বাসিন্দা।

পরে ভ্রাম্যমাণ আদালত আলামিন হোসেনকে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#