জয়নাল আবেদীন: রংপুরের বদরগঞ্জে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার সহ মো. রুবেল নামের এক মাদককারবারিকে করেছে। আটক রুবেল বদরগঞ্জ উপজেলার শিবপুর বালা চড়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।
পুুলিশ জানায় রোববার রাত ১০টা ৫০ মিনিটের দিকে বদরগঞ্জ উপজেলার ১১ নম্বর গোপালপুর ইউনিয়নের শিবপুর বালা চড়া গ্রামে অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে রুবেল। পরে পুলিশ সদস্যরা তাকে ঘটনাস্থলেই আটক করেন। তার হেফাজত থেকে ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
পরে জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে বদরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে ।

