রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার

0
রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর দড়িখরবোনা মোড় এলাকা থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বৃহস্পতিবার (সেপ্টম্বর) বিকাল সোয়া ৫টায় নগরীর বোয়ালিয়া থানার বলাকা বিল্ডিংয়ের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী এলাকার মোঃ মোক্তার মোল্যা (৪৫) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর এলাকার মোঃ ছাকিরুল (৪০)। তাঁদের কাছ থেকে দুটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকালে এসআরবি-৫-, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি-৫ জানিয়েছে, স্বর্ণগুলো দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে অন্যত্র নেওয়ার বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্বর্ণগুলোর উৎস ও এ ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।