রংপুরে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

0
রংপুরে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

জয়নাল আবেদীন্ঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ২৮নং ওয়ার্ডের গলাকাটা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার দুজন হলেন ওই এলাকার প্রয়াত বিরাজ উদ্দিনের ছেলে হামিদুল ইসলামের এবং একই এলাকার সামসুল হকের ছেলে,মোঃ নুর জামাল ।

পুলিশ বলছে মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।