টেকনোড্রাগসহ আরও ৬ কোম্পানির লভ্যাংশ বিতরণ

0
টেকনোড্রাগসহ আরও ৬ কোম্পানির লভ্যাংশ বিতরণ

বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠান গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- টেকনোড্রাগ, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড (বিপিপিএল), ডমিনেজ স্টিল, তিতাস গ্যাস, মীর আক্তার ।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এবং বোনাস লভ্যাংশ বিও হিসাবে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য বাংলাদেশ টেকনোড্রাগ ১২ শতাংশ নগদ, বারাকা পাওয়ার ৩ দশমিক ৫০ শতাংশ নগদ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড (বিপিপিএল) ২ শতাংশ নগদ, ডমিনেজ স্টিল ০.২৫ শতাংশ নগদ, তিতাস গ্যাস ৫ শতাংশ নগদ এবং মীর আক্তার ১০ লভ্যাংশ ঘোষণা করেছিল।