অর্থনৈতিক প্রতিবেদক: উচ্চ মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং বৈশ্বিক ভূ-রাজনীতির নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এটিই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটে প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—অর্থনৈতিক পুনরুদ্ধার, রাজস্বের আওতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট আভাস দিয়েছেন, এবারের বাজেট কেবল প্রবৃদ্ধির অন্ধ দৌড় নয়, বরং দেশের ‘ছাত্র-শ্রমিক-কামার-কুমার’সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রায় স্বস্তি ফেরানোর একটি টেকসই রোডম্যাপ।
বাজারের ঊর্ধ্বগতি রুখতে এবং উৎপাদন ব্যয় কমাতে সরকার দেশের মৌলিক ৬০টি কৃষি ও ভোগ্যপণ্যের সরবরাহ পর্যায়ে বিদ্যমান সর্বনিম্ন উৎসে করের হার ০.৫ শতাংশে অপরিবর্তিত রাখছে এবং নতুন কিছু পণ্য এই তালিকায় যুক্ত করছে।
ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ডাল, ভোজ্যতেল, চিনি ও লবণ। গবাদিপশু, মাছ, মাংস, হাঁস-মুরগি, ডিম, বিভিন্ন বীজ, জৈব সার ও জৈব কীটনাশক।
বৈশ্বিক বাজারে জ্বালানি ও সারের দাম কমার পূর্বাভাসের ওপর ভিত্তি করে এবার সামগ্রিক ভর্তুকি বরাদ্দ গত বছরের তুলনায় কিছুটা কমিয়ে ৮৯,৫৩৮ কোটি টাকায় আনা হচ্ছে। তবে রপ্তানি ও রেমিট্যান্স প্রণোদনা বাড়িয়ে ১৬,০২৫ কোটি টাকা করার প্রস্তাব থাকছে।
মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেট থেকে চিকিৎসার বড় খরচ বাঁচাতে স্বাস্থ্য খাতে কর ও শুল্কের বড় পরিবর্তন আনা হচ্ছে আমদানিতে শুল্ক হ্রাসের ফলে প্রতি পিসে দাম কমবে প্রায় ২০,০০০ টাকা। চোখের ছানি অপারেশনে ব্যবহৃত এই লেন্সের দাম কমবে প্রায় ৫,০০০ টাকা। ভ্যাট ও শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ফলে প্রতি ডায়ালাইসিসে রোগীদের খরচ গড়ে ৮০০ টাকা কমে আসবে। মানবিক কারণে মরচুয়ারি বা লাশ সংরক্ষণের ফ্রিজ আমদানিতে শুল্ক ২৫% থেকে কমিয়ে মাত্র ১% করার প্রস্তাব করা হচ্ছে।
নতুন বাজেটে সৃজনশীল অর্থনীতি (Creative Economy) ও ফ্রিল্যান্সিং খাতের বিকাশে ৩০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। প্রায় ৫ লাখ সক্রিয় ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য থাকছে বিশেষ কর ছাড়ের সুবিধা।
মোবাইল সিমের ওপর বিদ্যমান কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হতে পারে। ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও মনিটরের অগ্রিম কর ৫% থেকে কমিয়ে ২% করা হচ্ছে। সেমিকন্ডাক্টর, সিসিটিভি, পরিবেশবান্ধব ব্যাটারি, ফ্রিজ ও এসি উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে ২০৩০-৩১ সাল পর্যন্ত শুল্ক অব্যাহতি সুবিধা বহাল রাখা হচ্ছে। তরুণদের সাংস্কৃতিক বিকাশে গিটার, পিয়ানো, ভায়োলিনের মতো বাদ্যযন্ত্র এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরার আমদানি শুল্ক কমানো হচ্ছে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়িয়ে প্রায় দেড় লাখ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জন্য চালু হচ্ছে এর মাধ্যমে দেশের এক কোটি দরিদ্র পরিবারকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করা হবে। প্রান্তিক চাষিদের সার, বীজ ও সরাসরি কৃষি ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে এই কার্ডের আইনি কাঠামো ঘোষণা করা হবে। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও সেচ ব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী এই প্রকল্প পুনরুজ্জীবিত করা হচ্ছে।
রাজস্ব ঘাটতি মেটাতে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর কৌশল নিয়েছে এনবিআর। তবে বিলাসবহুল ও তামাকজাত পণ্যের ওপর করের বোঝা আরও বাড়ছে: সিগারেটের মূল্যস্তর এবং সম্পূরক শুল্ক ১৫% পর্যন্ত বৃদ্ধির কারণে সব ধরনের সিগারেটের দাম বাড়বে। ফিল্টার ও নিকোটিন আমদানিতে সর্বোচ্চ ৩০০% থেকে ৩৫০% পর্যন্ত সম্পূরক শুল্কের প্রস্তাব আসছে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজুবাদাম আমদানিতে শুল্ক ৫% থেকে বাড়িয়ে ২৫% করা হচ্ছে। উচ্চ সিসির (CC) হাইব্রিড ও দামি গাড়ির ওপর নতুন সম্পূরক শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।
বিশিষ্ট অর্থনীতিবিদদের মতে, নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অভ্যন্তরীণ উৎস (ব্যাংক) থেকে সরকারের ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি অর্থায়নের চাপ সামলানো। সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। তাই প্রবৃদ্ধির চেয়ে সামষ্টিক অর্থনীতির ‘স্থিতিশীলতা’ ধরে রাখাই হবে এবারের বাজেটের আসল পরীক্ষা।

