১৫০ সিসির ওপর বাইক নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক

0
১৫০ সিসির ওপর বাইক নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের ৫৫তম জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন সরকারের পক্ষে প্রথমবার এবং ব্যক্তিগতভাবে প্রথম বাজেট হিসেবে আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ঐতিহাসিক বাজেট প্রস্তাব পেশ করা হয়। নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং পরে রাষ্ট্রপতি এতে সম্মতি জানান।

এবারের বাজেটে রাজস্বের পরিধি বাড়াতে বড় একটি পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ১৫০ সিসির ঊর্ধ্বে যেকোনো মোটরসাইকেল নিবন্ধনের (রজিস্ট্রেশন) ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইক ব্যবহারকারীদের করের আওতায় আনতেই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ব্যবধান বা ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।