বাংলাদেশ প্রতিবেদকঃ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে করমুক্ত আয়ের সাধারণ সীমা বিদ্যমান সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট পেশকালে অর্থমন্ত্রী আগামী ৫ বছরের জন্য একটি দীর্ঘমেয়াদি ‘প্রগতিশীল করকাঠামো’ ঘোষণা করেন। এর ফলে করদাতারা আগামী ৫ বছর তাদের আয়ের ওপর করের হার কেমন হবে, তা আগে থেকেই নির্ধারণ বা পূর্বানুমান করতে পারবেন।
বাজেটে ঘোষিত ৫ বছরের ট্যাক্স রোডম্যাপ এবং বিশেষ শ্রেণির করদাতাদের জন্য সুযোগ-সুবিধার বিস্তারিত নিচে তুলে ধরা হলো:
শুধু আগামী অর্থবছরই নয়, বরং ২০৩০-৩১ করবর্ষ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কীভাবে ধাপে ধাপে বাড়বে, তার একটি সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে:
করবর্ষ ২০২৬-২৭ এবং ২০২৭-২৮: করমুক্ত আয়ের সাধারণ সীমা হবে ৩,৭৫,০০০ টাকা। করবর্ষ ২০২৮-২৯ এবং ২০২৯-৩০: সীমা বাড়িয়ে করা হবে ৪,০০,০০০ টাকা। করবর্ষ ২০৩০-৩১: সাধারণ করমুক্ত সীমার লক্ষ্যমাত্রা ৪,৫০,০০০ টাকা।
নারী, প্রবীণ, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা আরও বাড়িয়ে সম্মান ও স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকগণ তাদের প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য সাধারণ সীমার চেয়ে অতিরিক্ত ৫০,০০০ টাকা হারে করমুক্ত আয়ের সুবিধা পাবেন।
ট্যাক্স স্ল্যাব বা করের হার (আগামী ৫ বছরের রোডম্যাপ)
আগামী বছরগুলোতে আয়ের ওপর করের শতাংশ কীভাবে নির্ধারিত হবে, তা তিন মেয়াদে ভাগ করা হয়েছে। করবর্ষ ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এর করের ধাপ:
প্রথম ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ০% (শূন্য) পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের ওপর ১০% পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের ওপর ১৫% পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের ওপর ২০% পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের ওপর ২৫% অবশিষ্ট আয়ের ওপর (অর্থাৎ ৩৫,৭৫,০০০ টাকার বেশি আয়ের ক্ষেত্রে) ৩০%
করবর্ষ ২০২৮-২৯ ও ২০২৯-৩০ এর করের ধাপ:
প্রথম ৪,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের ওপর ০% (শূন্য) ধাপে ধাপে ১০% থেকে ২৫% পেরিয়ে ২,৬৪,০০,০০০ টাকা পর্যন্ত ৩০% ৩ কোটি টাকার বেশি অবশিষ্ট মোট আয়ের ওপর সর্বোচ্চ ৩৫%
করবর্ষ ২০৩০-৩১ এর করের ধাপ:
প্রথম ৪,৫০,০০০ টাকা পর্যন্ত আয়ের ওপর ০% (শূন্য) ক্রমান্বয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে ২,৬৩,৫০,০০০ টাকা পর্যন্ত ৩০% ৩ কোটি টাকার বেশি অবশিষ্ট মোট আয়ের ওপর সর্বোচ্চ৩৫%

