পাক-ভারত যুদ্ধ: পুঁজিবাজারে ভয়ংকর পতন, উধাও ১২০ পয়েন্ট, দর হারিয়েছে ৩৯৬ শেয়ার

0
পাক-ভারত যুদ্ধ: পুঁজিবাজারে ভয়ংকর পতন, উধাও ১২০ পয়েন্ট, দর হারিয়েছে ৩৯৬ শেয়ার

বাংলাদেশ প্রতিবেদক: পাক-ভারত যুদ্ধে দেশের পুঁজিবাজারে ভয়ংকর পতন শুরু হয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক কমেছে ৮৬ পয়েন্ট। এখন পর্যন্ত শেষ ৩ ঘণ্টায় সূচক কমেছে ১২০ পয়েন্ট সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৯৬টির শেয়ারদর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৭ মে) ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১২০ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৩ দশমিক ০৪ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৯১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৬ ও ১৮১২ পয়েন্টে অবস্থান করছে।