শেয়ারবাজারে ঢালাও দরপতন: লেনদেন ও সূচকের বড় ধাক্কা

0
শেয়ারবাজারে ঢালাও দরপতন: লেনদেন ও সূচকের বড় ধাক্কা

অর্থনৈতিক প্রতিবেদকঃ সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ও লেনদেন মন্দা দেখা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—উভয় বাজারেই সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সেই সাথে সবকটি মূল্যসূচকের উল্লেখযোগ্য পতন বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

গতকাল রবিবার ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই বিক্রির চাপে পড়তে থাকে অধিকাংশ কোম্পানির শেয়ার। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট হারিয়ে নেমে এসেছে ৪,৯৩৯ পয়েন্টে। শরিয়াহ ভিত্তিক সূচক ডিএসইএস ১১ পয়েন্ট এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট হ্রাস পেয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৮টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৩১৩টির এবং ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে ভালো লভ্যাংশ দেওয়া ‘এ’ ক্যাটাগরির পাশাপাশি দুর্বল মৌলভিত্তির ‘জেড’ গ্রুপের কোম্পানিগুলোও ঢালাও দরপতনের শিকার হয়েছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন (১৮.৭২ কোটি টাকা)। এরপর পর্যায়ক্রমে রয়েছে— ডমিনেজ স্টিল বিল্ডিং, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যালস, ফাইন ফুডস, বিএসসি, সামিট এলায়েন্স পোর্ট এবং জিকিউ বলপেন।

দর বৃদ্ধির শীর্ষে (Top Gainers): শাইনপুকুর সিরামিক্স: +৯.৬৩% ফাইন ফুডস: +৬.১৭ আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড: +৫.৭৬%

দরপতনের শীর্ষে (Top Losers): ফারইস্ট ফাইন্যান্স: -১০.৮৭% ইন্টারন্যাশনা লিজিং: -১০.৮৬% প্রাইম ফাইন্যান্স: -১০.০০%

চট্টগ্রাম স্টক সিএসইতে চিত্র আরও করুণ। বাজারটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১৬ পয়েন্ট কমেছে। লেনদেন হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টিরই দাম কমেছে। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৪ কোটি ৩ লাখ টাকা, যা আগের দিনের ১২ কোটি ৬৬ লাখ টাকার তুলনায় প্রায় ৬৬% কম।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার সংকট এবং বড় মৌলভিত্তির শেয়ারগুলোর ক্রেতা না থাকায় সূচক ধরে রাখা সম্ভব হচ্ছে না। এছাড়া ব্যাংকিং খাতের অস্থিরতা ও তারল্য সংকটের প্রভাবও পরোক্ষভাবে পুঁজিবাজারে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।