কলাপাড়ায় সরকারি এমবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ’র দায়িত্বে জামায়াতের আমির!!

0
কলাপাড়ায় সরকারি এমবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ’র দায়িত্বে জামায়াতের আমির!!
এ এম মিজানুর রহমান বুলেটঃ পটুয়াখালীর কলাপাড়ায়  ’খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে অধ্যক্ষ’র দায়িত্ব পেয়েছেন উপজেলা জামায়াতের সাবেক আমির   খান মো.আবদুল খালেক  ফারুকী । সোমবার সকাল ১০ টার দিকে ওই কলেজের অধ্যক্ষ মোল্লা লিয়াকত আলীর অবসরকালীন বিদায়ী অনুষ্ঠান শেষে নতুুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন মো:  খালেক ফারুকী। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। এ সময় কলেজের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের গনিত বিষয়ের প্রভাষক মো.মোজাম্মেল হক জানান, মো.খালেক ফারুকী জ্যেষ্ঠতার ভিত্তিতেই অধ্যক্ষ’র দায়িত্ব পেয়েছেন। তবে তাঁর মেয়াদকাল পাঁচ মাস বলে তিনি উল্লেখ করেন।
এদিকে,একই কলেজের অপর এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখনো সে জামাতের সাথে জড়িত,তাঁর বিরুদ্ধে নাশকতার মামলাও ছিল । এক সময় সে জামায়াতের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। পুলিশের হাতে আটক হয়ে একাধিকবার জেল-হাজতও খেটেছেন।
ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, ’অধ্যক্ষ মোল্লা লিয়াকত আলীর অবসরকালীন বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। দায়িত্ব হস্তান্তর করার বিষয়ে আমি জানি না।’
এ বিষয়ে নবনিযুক্ত অধ্যক্ষ খান মো: আব্দুল  খালেক ফারুকী বলেন,জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছি  তবে আমার মেয়াদকাল ২০২৪ সালের ফেব্রুয়ারীর ২৮ তারিখ পর্যন্ত ।