রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৮ কোটি টাকার বাজেট অনুমোদন

0
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৪- ২০২৫ অর্থ বছরের জন্য ১৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিনেটের প্রথম সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা , অবকাঠামোগত উন্নয়ন ও গবেষনা সহ ১২ টি উন্নয়ন প্রকল্পের জন্য সিনেট সভায় ১৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। ৩ জুলাই বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ২৯ জুন শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর উদয়ন হলে সিনেটের প্রথম সভায় অনুষ্ঠিত হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ইমরুল চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন) মুকেশ চন্দ্র বিশ্বাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ ও মো: রিফাত-উর-রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায় ও শারমিন সুলতানা। এছাড়াও সভায় সিনেটের সদস্য সচিব রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।