ঢামেক-শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগ-শিক্ষার্থীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

0
ঢামেক-শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগ-শিক্ষার্থীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের সামনের রাস্তায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় চারটি ককটেল বিস্ফোরণ করা হয়।

সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষ চলাকালে দু’পক্ষের মধ্যে প্রচুর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এসময় পরপর ৫টি ককটেল বিস্ফোরণ করা হয়।

জানা যায়, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেট অবরোধ করে রেখেছে ঢাবি ও জবি ছাত্রলীগের নেতারা।

এছাড়া সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করছেন।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হওয়ার কথা রয়েছে।