জয়নাল আবেদীন: রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী যারা দেশের বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয় মেডিকেল কলেজ বুয়েট রুয়েট কুয়েট চুয়েট সহ বিভিন্ন সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে তাদের সবাইকে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনা প্রদান করেছে ।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফারিহা তাসনিম শ্রেয়ন্তি ও সুমাইয়া তাবাসসুম ঝিলিক এই দুজনের উপস্থাপনায় শনিবার বিকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি জেলা পুলিশ সুপার আবু সাইম । পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর ড, কে এম জালাল উদ্দীন আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, গভর্নিংবডির অভিভাবক সদস্য মো: রশিদুস সুলতান বাবলু, উপাধ্যক্ষ আ.ন.ম বাবর আলী, উপাধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ মোঃ আব্দুল মোতালেব, সহকারী প্রধান শিক্ষক মুহঃ এজাজ হোসেন প্রধান।
এছাড়াও কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এসএম মুনতাসির মোস্তাফিজ, ঢাকা মেডিকেল কলেজ, সৌম্য জ্যোতি সরকার অর্ক, চারুকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে জানানো হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের দুইশ শিক্ষার্থীদেশের বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট, রুয়েট, কুয়েট ,চুয়েট কৃষি বিশ^বিদ্যালয় সহ বিভিন্ন সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে । প্রতিষ্ঠানের সভাপতি কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, কৃতী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ এবং বিদ্যালয় শিক্ষার্থীরা।

