কলাপাড়া প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ায় ১৭২ টি প্রাথমিক ও ১’শত১২টি মাধ্যমিক স্তরের ৪১ হাজার ২’শত ৮৯ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ১৪ হাজার ৮’শত টি নতুন বই বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সকল বিদ্যালয়ে বই বিতরন কার্যক্রম শুরু করা হয়।
প্রাথমিক পর্যায়ে শতভাগ বই বিতরন করা হলেও মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী সব বই না আসায় ৯০ শতাংশ বই বিতরন করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে অনেকটক উচ্ছাসিত ছিলো শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নতুন বইয়ের মাধ্যমে তাদের জ্ঞানের ভান্ডার আলোকিত করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
পঞ্চম শ্রেণীর ছাত্র ঞ্জেয়ানওয়েন বলেন, নতুন বছরে নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত।
প্রধান শিক্ষক মোসা: নাজমুজ সাকিব খান কনা বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে শতভাগ বই দিতে পেরে আমরা আনন্দিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা: সাহিদা আক্তার বলেন, উপজেলার সকল স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে শতভাগ বই বিতরন করা হয়েছে।

