হলের প্রভোস্টে পদত্যাগের দাবিতে বেরোবির আবাসিক নারী শিক্ষার্থীদের মধ্যরাতে আন্দোলন

0
হলের প্রভোস্টে পদত্যাগের দাবিতে বেরোবির আবাসিক নারী শিক্ষার্থীদের মধ্যরাতে আন্দোলন

জয়নাল আবেদীন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক নারী শিক্ষার্থীদের মধ্যরাতের আন্দোলনে শহীদ ফেলানি হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় বিভিন্ন অভিযোগ তুলে শহীদ ফেলানি হলের নারী শিক্ষার্থীরা একযোগে উপাচার্যে বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, হলের ডাইনিং বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, প্রভোস্টের জন্য কোয়ার্টার করা হলেও তিনি হলেই আসেন না এবং শিক্ষার্থীদের কোনো অভিযোগ শোনেন না।

মিলের বিষয়ে কথা বলতে গেলে তিনি শিক্ষার্থীদের শুধু চিড়া মুড়ি খেয়ে থাকতে বলেন। কোনো সমস্যা নিয়ে তার কাছে যোগাযোগ করা হলে তিনি বলেন অফিসে যোগাযোগ করো, অফিসে যোগাযোগ করা হলে তারা বলেন ডাইনিংয়ে যোগাযোগ করো, সেখানেও যোগাযোগ করা হলে তারা বলেন প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করো। তাহলে আমরা যাব কার কাছে।তারা আরও অভিযোগ করে বলেন, প্রভোস্ট তার মন মতো নোটিশ দিয়ে দায় সারেন। হলের রিডিং রুমে পড়ালেখার উপযুক্ত পরিবেশ নেই, পাঁচতলা একটি হলের রিডিং রুমে মাত্র ৩টি বেঞ্চ।

বিদ্যুৎ ও পানি সার্ভিসের কোনো সমস্যা হলে ঠিকমতো তা সমাধান করা হয় না।এ বিষয়ে বেরোবি প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, মেয়েদের হলে কিছু সমস্যা আছে। আমরা আগামীকাল প্রশাসনিকভাবে একটা ভিজিট করব তৎক্ষণাৎ যেগুলো সমাধান করা যায় আমরা করব। আরেকটা বিষয় হিটার এবং ডাইনিং একসঙ্গে চলতে পারবে না। কারণ হিটার চললে ডাইনিংয়ে মিল চালাবে না। আমরা এই বিষয়টির সমাধান করব। তিসি বলেন, ২৪ ঘণ্টা যেন এখানে থাকে এরকম প্রভোস্ট আমরা খুঁজছি আশাকরি শিগ্গিরই সব সমস্যার সমাধান হবে।

রিডিং রুমের বিষয়ে তিনি বলেন, আমরা আগামীকাল ইঞ্জিনিয়ার নিয়ে গিয়ে ভিজিট করব। কি করতে হবে সেটা কাল সিদ্ধান্ত নেওয়া যাবে।