১০ আগস্ট মিলবে এসএসসি-র ফল, ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে থাকছে না ভর্তি পরীক্ষা

0
১০ আগস্ট মিলবে এসএসসি-র ফল, ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে থাকছে না ভর্তি পরীক্ষা

বাংলাদেশ প্রতিবেদকঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ এবং আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ভর্তি প্রক্রিয়া নিয়ে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তসমূহ জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো লিখিত বা মেধাভিত্তিক পরীক্ষা নেওয়া হবে না। সম্পূর্ণ স্বচ্ছ লটারি প্রক্রিয়ার মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা হবে।

তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত অন্যান্য সব ক্লাসে পূর্বের নিয়ম বহাল থাকছে; অর্থাৎ এসব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী নির্বাচন করা হবে।