বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে পদক দিলেন তারেক রহমান

0
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে পদক দিলেন তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ শিক্ষা খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১০২ জন গুণী শিক্ষককে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পদক ও স্মারক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এবছর উচ্চশিক্ষা, মাধ্যমিক, প্রাথমিক, মাদরাসা ও কারিগরিসহ মোট ১৪টি প্রতিষ্ঠানভিত্তিক ক্যাটাগরি এবং প্রধানমন্ত্রীর বিশেষ পছন্দের ১টি ক্যাটাগরিতে এই ১০২ জন শিক্ষককে বেছে নেওয়া হয়েছে।

সর্বোচ্চ সম্মাননা পেলেন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা পুরস্কার প্রাপ্তদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি পুরস্কার গেছে উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষকদের ঝুলিতে। বিভিন্ন ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় মিলিয়ে সর্বোচ্চ ৪০ জন (৩৯.২%) শিক্ষক এই সম্মাননা পেয়েছেন। একক স্তর হিসেবে সবচেয়ে বেশি পদক পেয়েছেন সাধারণ কলেজ পর্যায়ের শিক্ষকরা, যাদের সংখ্যা ১৫ জন (১৪.৭%)। এছাড়া সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন (১৭.৬%) শিক্ষক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য স্তরের মধ্যে সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন, প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন, মাদরাসা শিক্ষার বিভিন্ন স্তরের ১২ জন, কারিগরি শিক্ষার ১০ জন (কলেজ ও মাধ্যমিক) এবং বিশেষ ক্যাটাগরিতে ৭ জন সম্মাননা লাভ করেন।

শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএমইউ প্রতিষ্ঠানভিত্তিক বিবেচনায় তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ থেকে সর্বোচ্চ ১০ জন শিক্ষক সম্মাননায় ভূষিত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮ জন শিক্ষক পেয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে।

এছাড়া রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন করে; বুয়েট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং নাগেশ্বরী কামিল মাদ্রাসা থেকে ২ জন করে শিক্ষক এ সম্মাননা লাভ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, নোবিপ্রবি, জাহাঙ্গীরনগর, বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকেও ১ জন করে শিক্ষক তালিকায় স্থান পেয়েছেন।

সম্মাননাপ্রাপ্ত ১০২ জন গুণী শিক্ষকের তালিকা

১. সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয় (১৮ জন)

১. প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ (মরণোত্তর) — রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

২. অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী — ইমেরিটাস অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৩. অধ্যাপক ড. মাহবুব উল্লাহ (অবসরপ্রাপ্ত) — ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৪. প্রফেসর ড. রফিকুর রহমান (অবসরপ্রাপ্ত) — বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৫. অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার — ইমেরিটাস অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৬. অধ্যাপক ড. সদরুল আমিন — ইমেরিটাস অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৭. অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম — ইমেরিটাস অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৮. অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী — অনারারি অধ্যাপক, বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৯. অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান — আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১০. অধ্যাপক ড. এতমিনা আহমেদ (অবসরপ্রাপ্ত) — রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১১. প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক — পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

১২. প্রফেসর ড. মো. ইব্রাহীম হোসেন মন্ডল — ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৩. প্রফেসর ড. মো. গোলাম ছাদিক — ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৪. প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর) — গণিত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৫. প্রফেসর ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী (অবসরপ্রাপ্ত) — রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৬. প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ — পরিচালক, সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ও অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৭. অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান (মরণোত্তর) — সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

১৮. প্রফেসর ড. মো. নাসিফ আহসান — অর্থনীতি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়

২. সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় (২ জন)

১৯. অধ্যাপক ড. নোভা আহমেদ — ইসিই বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি

২০. অধ্যাপক ড. ফুয়াদ হাসান মল্লিক — ডিন, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড ডিজাইন, ব্র্যাক ইউনিভার্সিটি

৩. চিকিৎসা বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় (১০ জন)

২১. অধ্যাপক ডা. এম এ হাদী (মরণোত্তর) — ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

২২. অধ্যাপক ডা. এম এ মাজেদ (মরণোত্তর) — সাবেক ইএনটি সার্জন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

২৩. অধ্যাপক ডা. সায়েবা আক্তার (অবসরপ্রাপ্ত) — গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

২৪. ডা. আবদুল মবিন খান (মরণোত্তর) — অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

২৫. অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস (মরণোত্তর) — চক্ষুবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

২৬. ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম এ মালেক (মরণোত্তর) — বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

২৭. অধ্যাপক ডা. ফিরোজা বেগম — বিভাগীয় প্রধান, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

২৮. অধ্যাপক ডা. এ এস এম এ রায়হান — গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

২৯. প্রফেসর মো. শফিকুল বারী — বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ

৩০. প্রফেসর ডা. শামিনুল মাসুদ আহমেদ — বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস বিভাগ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ

৪. কৃষি বিশ্ববিদ্যালয় (৩ জন)

৩১. ড. মো. বাহানুর রহমান — অধ্যাপক, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

৩২. প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া — ফসল উদ্ভিদবিদ্যা বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

৩৩. প্রফেসর ড. মো. ফজলুল করিম (অবসরপ্রাপ্ত) — কৃষিতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

৫. প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৭ জন)

৩৪. প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান (মরণোত্তর) — সাবেক উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

৩৫. ড. এ বি এম হারুন-উর-রশিদ — অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, বুয়েট

৩৬. ড. মো. আব্দুর রফিক — অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কুয়েট

৩৭. প্রফেসর ড. মো. হাবিবুল আহসান (অবসরপ্রাপ্ত) — পদার্থবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩৮. প্রফেসর ড. মো. আব্দুর রহিম (মরণোত্তর) — বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩৯. ড. মোহাম্মদ বেলাল হোসাইন — অধ্যাপক, মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৪০. ড. মো. মোরসালিন বিল্লাহ — অধ্যাপক, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খুলনা বিশ্ববিদ্যালয়

৬. মাধ্যমিক পর্যায় – সাধারণ (১০ জন)

৪১. মনিরুল ইসলাম — সহকারী শিক্ষক (রসায়ন), কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মধুখালী, ফরিদপুর

৪২. মু. কুতুব উদ্দিন তালুকদার — প্রধান শিক্ষক, পাচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়, কলাপাড়া, পটুয়াখালী

৪৩. এ কে এম মিজানুর রহমান — সিনিয়র শিক্ষক (কৃষি শিক্ষা), ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, ঢাকা

৪৪. হাফেজ মো. রশীদ আলম — সহকারী শিক্ষক, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৪৫. মো. আনোয়ার পারভেজ — সহকারী শিক্ষক, সরযূ বালা সরকারি বালিকা বিদ্যালয়, কিশোরগঞ্জ

৪৬. মোহাম্মদ আব্দুর রউফ হোসেন — সহকারী শিক্ষক (বাংলা), কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বগুড়া

৪৭. মো. সাইফুল ইসলাম — ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়

৪৮. হাবিবুর রহমান — সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান), শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ

৪৯. চম্পানন চাকমা — সিনিয়র শিক্ষক, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৫০. মো. জসিম উদ্দিন — সিনিয়র শিক্ষক (ইংরেজি), সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়, কচুয়া, চাঁদপুর

৭. কলেজ পর্যায় – সাধারণ (১৫ জন)

৫১. ড. মোহাম্মদ টিপু সুলতান — সহযোগী অধ্যাপক (বাংলা), সরকারি আইন উদ্দীন কলেজ, ফরিদপুর

৫২. লেফটেন্যান্ট কর্নেল ড. মো. আব্দুর রহিম — অধ্যক্ষ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার

৫৩. প্রফেসর মো. আবু তাহের খান — অধ্যক্ষ, নেত্রকোনা সরকারি কলেজ

৫৪. প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন — অধ্যক্ষ, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়া

৫৫. প্রফেসর ড. মো. মাসুদ হোসেন — অধ্যাপক (ভূগোল), চাঁদপুর সরকারি মহিলা কলেজ

৫৬. ড. মো. সাজেদুল ইসলাম — অধ্যাপক (রসায়ন), রাজশাহী কলেজ

৫৭. ড. মো. নজরুল ইসলাম — সহকারী অধ্যাপক (রসায়ন), ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

৫৮. ড. মো. সিরাজুল রাসুল — বিভাগীয় প্রধান (মার্কেটিং), কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা

৫৯. ড. মো. আব্দুর রহমান — সহকারী অধ্যাপক (বাংলা), বিএএফ শাহীন কলেজ, ঢাকা

৬০. মো. নাজিম উদ্দিন — ভারপ্রাপ্ত অধ্যক্ষ, খিদিরপুর ডিগ্রি কলেজ, নরসিংদী

৬১. প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা — অধ্যক্ষ, সরকারি শাহবাজপুর কলেজ, ভোলা

৬২. সুস্মিতা পাল — প্রভাষক (উদ্ভিদবিদ্যা), আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান

৬৩. মো. আহসান শাহরিয়ার তোহফা — সহকারী অধ্যাপক (প্রাণিবিজ্ঞান), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

৬৪. প্রফেসর ড. তৌহিদা জেসমিন শম্পা — অধ্যাপক (বাংলা), গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ

৬৫. ড. ফাদার শংকর ডমিনিক গমেজ — অধ্যক্ষ, সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজ, নাটোর

৮. আলিম / ফাজিল / কামিল পর্যায় (৫ জন)

৬৬. ড. মো. আব্দুর রহিম মুকুল — প্রভাষক (আদব), নাগেশ্বরী কামিল মাদ্রাসা, কুড়িগ্রাম

৬৭. ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক — অধ্যক্ষ, মোহাম্মাদাবাদ ইসলামীয় ফাজিল মাদ্রাসা, ঢাকা

৬৮. ড. মোহা. আহমাদুল্লাহ — প্রভাষক (আরবি), ছাতক জ্বালালিয়া কামিল মাদ্রাসা, সুনামগঞ্জ

৬৯. মো. ইমরান হুসাইন — সহকারী অধ্যাপক (আরবি), পুষ্পপাড়া কামিল মাদ্রাসা, পাবনা

৭০. মো. মোশারফ হোসাইন — মুহাদ্দিস, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা, চাঁদপুর

৯. দাখিল মাদরাসা (৫ জন)

৭১. মো. আমিনুল ইসলাম — সহকারী শিক্ষক (গণিত), চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদরাসা

৭২. মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার — সহকারী শিক্ষক (গণিত), উচ্চগাঁ ইসলামিয়া দাখিল মাদরাসা, চাঁদপুর

৭৩. মারুফা সুলতানা — সহকারী শিক্ষক (ইংরেজি), আলহাজ্ব মতিউর রহমান মহিলা ফাজিল মাদরাসা, যশোর

৭৪. মো. ইকরামুল হক — সহকারী শিক্ষক (জীববিজ্ঞান), মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, পাবনা

৭৫. মিনারুল ইসলাম — সহকারী মৌলভী, ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদরাসা, পাবনা

১০. ইবতেদায়ী মাদরাসা (২ জন)

৭৬. মোছা. আকলিমা আক্তার — এবতেদায়ী জুনিয়র শিক্ষক, নাগেশ্বরী কামিল মাদরাসা, কুড়িগ্রাম

৭৭. মো. নুরে আলম — এবতেদায়ী প্রধান, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসা

১১. কারিগরি কলেজ পর্যায় (৫ জন)

৭৮. ড. মুহাম্মদ এমদাদুল হক — চিফ ইনস্ট্রাক্টর (পাওয়ার), রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট

৭৯. তছলিম উদ্দিন — ইনস্ট্রাক্টর (ফুড টেকনোলজি), ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

৮০. ড. মো. আরিফুল আলম — সহকারী পরিচালক (প্রশিক্ষণ), কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুর

৮১. ড. মো. শাহরিয়ার আলম — ইনস্ট্রাক্টর (ফুড টেকনোলজি), ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

৮২. প্রকৌশলী মো. খোরশেদ আলম — অধ্যক্ষ, ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

১২. মাধ্যমিক – কারিগরি পর্যায় (৫ জন)

৮৩. জেসমিন সুলতানা — চিফ ইন্সট্রাক্টর, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মুন্সীগঞ্জ

৮৪. প্রকৌশলী মো. শফি উদ্দীন — চিফ ইন্সট্রাক্টর, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

৮৫. মো. আবুল কালাম আজাদ — অধ্যক্ষ, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, চাঁদপুর

৮৬. মো. আমিনুল হক — অধ্যক্ষ, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

৮৭. ইঞ্জিনিয়ার সন্তোষ চন্দ্র দেবনাথ — অধ্যক্ষ, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১৩. প্রাথমিক স্কুল পর্যায় (৮ জন)

৮৮. মোস্তাফিজুর রহমান — সহকারী শিক্ষক, সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

৮৯. সজিবুল হাসান — প্রধান শিক্ষক, ডি-বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর

৯০. হোসনে আরা — প্রধান শিক্ষক, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর

৯১. আয়েশা সিদ্দিকা — সহকারী শিক্ষক, আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া

৯২. তাজ আল মিনার — প্রধান শিক্ষক, ব্রহ্মপুত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর

৯৩. ডলি রানী দেব — প্রধান শিক্ষক, গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ

৯৪. এস এম সেরাজুল ইসলাম — সহকারী শিক্ষক, মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা

৯৫. মোসাম্মৎ সাহিদা আক্তার — প্রধান শিক্ষক, নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা

১৪. প্রধানমন্ত্রী কর্তৃক বাছাইকৃত বিশেষ সম্মাননা (৭ জন)

৯৬. মো. লুৎফর রহমান — ‘এক টাকার শিক্ষক’ (১৯৭৪ সাল থেকে দ্বারে দ্বারে শিশুদের পাঠদান করছেন)

৯৭. রমনী কান্ত বেপারী — লোকশিক্ষক (‘রমনী কান্ত পাঠশালা’র প্রতিষ্ঠাতা)

৯৮. বামং খিয়াং মিংলেন — প্রধান শিক্ষক, তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়, থানচি, বান্দরবান

৯৯. মুহা. মুঈনুদ্দীন মজুমদার — প্রিন্সিপাল, মারকাযুল মাদীনা শিক্ষা পরিবার, ডেমরা, ঢাকা

১০০. সৈয়দা খালেদা আক্তার পলি — সহকারী শিক্ষিকা, গিল্লা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী

১০১. হাফছা আক্তার — সহকারী শিক্ষক, ৬৯ নম্বর বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর

১০২. মো. মোজাম্মেল হোসেন খান — সহকারী শিক্ষক, প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন, ঢাকা সেনানিবাস