“হেমন্ত সন্ধ্যা” রংপুর শিখা সংসদের বিশেষ অনুষ্ঠান

0
"হেমন্ত সন্ধ্যা" রংপুর শিখা সংসদের বিশেষ অনুষ্ঠান

জয়নাল আবেদীন: উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের ১০৬তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার রাতে রংপুরের শিখা সংসদ, রংপুর টাউন হল চত্বর কার্যালয়ে “হেমন্ত সন্ধ্যা”শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিখা সংসদের সভাপতি বিপ্লব প্রসাদ।অনুষ্ঠানটি সাজানো হয়েছিল সঙ্গীত, নৃত্য ও আলোচনা দিয়ে। সুব্রত কুমার দাসের সন্ঞ্চালনায় শুরুতেই হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন প্রবীণ সঙ্গীত শিল্পী কমল পাল।

এরপর হেমন্তের কালজয়ী গাওয়া গানে আরো কন্ঠ দেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বপন কুমার পাল, সুফি জাহিদ হোসেন, গোলাম রসুল বাচ্চু, শাহিনুর ইসলাম মার্শাল, আমিনুল ইসলাম হারুন, নূরুল ইসলাম মোল্লা,লায়েক আলী সুইট, কায়ছার আহমেদ জীবন ও জি এস বাপ্পন। তবলায় সঙ্গত দেন মানিক।নৃত্য পরিবেশন করেন শিখা নৃত্য একাডেমির শিক্ষার্থী শ্রেষ্ঠা রায়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে হেমন্তের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর সঙ্গীত জীবন নিয়ে আলোচনা করেন, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, লেখক আমজাদ হোসেন সরকার, সংস্কৃতি জন নিপুণ রায়,সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রংপুরের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার, রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য মাধব চন্দ্র সরকার ও বীরেন সরকার, সঙ্গীত শিল্পী পুষ্পজিৎ রায়, রঙ্গপুর নাট্যধারার বেনজির তারেক, অগ্নিবীণা ললিতকলা একাডেমি’র সাধারণ সম্পাদক রওশন আরা সোহেলী, রংপুর থিয়েটারের অভি সরকার, সারথি নাট্য সম্প্রদায় এর গিয়াস উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।

অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনা ও নির্দেশনায় ছিলেন স্বপন কুমার পাল,পরিকল্পনায় ছিলেন জিএস বাপ্পন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।